June ২৪, ২০২৬
পাখি
কবিতা

আপনার মতামত দিন

পাখি

মেঘমালা
Monday, August 25, 2025

হাতিবাগানের রং মাখা পাখিগুলোর মতন

খাঁচায় বন্দী; উড়ুক্কু মন খোঁজে ভাত-রতন!

মানুষ অন্ধ, গায়ে পুঁতিগন্ধময় জাতের ক্ষত,

শূন্য থালায় বাহানা, পালন করে মিথ্যা ব্রত!

একটা জীবন বৃথাই দিলি, কেউ মানলো না

শিকাগোর ঠান্ডা নিলি, কেউ জানলো না

কত বললি, তবু ধর্মের আস্ফালন ঘুচলো না

বাঁধতে চাইলি সবাইকে, পৈতেটা ছিঁড়লো না!

এ'জাতি অভিশপ্ত, বৃথাই গায়ে মাখা গঙ্গার জল

ধীরে ধীরে লোকের চোখে ভীষ্ম হওয়াটাই আসল,

নিজেকে বড্ড ঠকিয়েছিস, ফেলেছিলিস সব বায়নাক্কা,

প্রাপ্তির ঝুলি শূন্য নয় তবু, শরশয্যা ছিল পাক্কা!