May ৭, ২০২৬

নতুন

রিক্শা

স্টেশনে নামতে না নামতেই লোডশেডিং! বিরক্তিতে মুখটা বিষিয়ে গেল মৌলমীর।দোকানগুলোতে মোমবাতি, হ্যাজাক, হ্যারিকেন জ্বালানোর হিড়িক পড়ে গেল। কিছুক্ষণ স্টেশনেই দাঁড়িয়ে রইল মৌলমী। ধীরে ধীরে অন্ধকারও চোখে সয়ে যায়। আবছা আলোতে আশেপাশের রাস্তা দোকানপাট বেশ স্পষ্টই যেন অনুভূত হয়। মৌলমী হাঁটতে থাকে। দেখা যাক একটা অটো যদি পাওয়া যায়। এই অন্ধকারে তো আর হেঁটে বাড়ি যাওয়া যাবে না! কিন্তু না, একটাও অটো নেই। মরতে গেছে সব। দরকারের সময় ওগুলোকে কখনো প...

তুলো চাষীর বউ

আমি তখন এলাহাবাদে। উত্তর প্রদেশ সরকারের কৃষি বিভাগে চাকরী করি। উচ্চ মাধ্যমিক পাশ করে এলাহাবাদ চলে গেছিলাম কৃষিবিজ্ঞানে বিএসসি পড়ার জন্য। অসমে এমন কোনো সুযোগ ছিল না। তারপর এগ্রি বিএসসি পাশ করে সেখানেই মাস্টার্স করি। বাবার পাঠানো টাকা আর আমার পার্ট টাইম একটা কাজ থেকে খানিকটা আয় – এই দুই মিলিয়ে বেশ চলে যাচ্ছিল। পার্ট টাইম কাজ বলতে এমন কিছু নয়। একটা দোকানে খাতা লেখার কাজ। আর মাঝে মাঝে মালিকের ফুট ফরমাস খাটা। মাসে মাসে কিছু টাকা ছাড়াও আর একটা লাভ ছিল।...